মাহিগঞ্জ সরকারি কলেজ, রংপুরে Active Citizenary Workshop অনুষ্ঠিত

আজ ১৪ জুলাই ২০২৬ তারিখে Youth Ending Hunger - Rangpur Region এর উদ্যোগে মাহিগঞ্জ সরকারি কলেজ, রংপুরে Active Citizenary Workshop সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় নাগরিক ও নাগরিকত্বের মৌলিক ধারণা, সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার, মৌলিক অধিকার ও চাহিদা, রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এবং একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে করণীয় বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাজু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার – রংপুর অঞ্চলের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সার্বিক সফলতা ও সর্বাঙ্গীণ শুভকামনা ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার – রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ রাকিবুল হাসান রাকিব। কর্মশালায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. আল আমিন আদনান। সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র কলেজের ইয়ুথ লিডার বাপ্পিসহ অন্যান্য সদস্যবৃন্দ। কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।










Post a Comment

0 Comments