টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট-এর উদ্যোগে আয়োজিত চড়ুইভাতি

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর ইউনিট-এর উদ্যোগে আয়োজিত চড়ুইভাতি সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ০৪ ডিসেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) টিটিসি ক্যাম্পাসের মনোরম পরিবেশে দিনটি ছিল হাসি, আড্ডা আর ভালোবাসার এক মিলনমেলা। উক্ত আয়োজনে ফাইয়াজ শরীফ তমাল THP রংপুর স্টাফ, নুশরাত নওশীন বুশরা যুগ্ম সমন্বয়কারী রংপুর অঞ্চল, মোঃ ইসতিয়াক হোসেন জেলা সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী রংপুর অঞ্চল, রংপুর জেলার কর্মশালা সম্পাদক মাহমুদ শুভ, টিটিসি ইউনিট সাবেক সমন্বয়কারী রাসেল মিয়া, টিটিসি ইউনিট সাবেক যুগ্ম সমন্বয়কারী মনির শাহরিয়ার এবং টিটিসি ইউনিটের সকল সদস্যের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনটিকে করে তুলেছে সার্থক ও প্রাণবন্ত।
দুপুরজুড়ে নিজেদের হাতে রান্না করা সুস্বাদু খাবার উপভোগ, মজার মজার খেলাধুলা, গান, নাচ এবং বন্ধুত্বের উষ্ণতা বিনিময়ের মাধ্যমে তৈরি হয় অসাধারণ স্মৃতি।
উক্ত আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং উপস্থিত থেকে দিনটিকে সফল করেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।








Post a Comment

0 Comments