সাংগঠনিক জেলার অধীভুক্ত ৩টি ইউনিট এর সমন্বিত মিটিং অনুষ্ঠিত

ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার অধীভুক্ত ৩টি ইউনিট এর সমন্বিত মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে জেলার চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের সামগ্রিক অগ্রগতি নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

এ মিটিংয়ের মাধ্যমে বর্তমান জেলা ফোরামের মেয়াদ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। মেয়াদকাল শেষে ফোরামের সদস্যবৃন্দ সংগঠনের স্বার্থে সবার প্রত্যাশা, মতামত ও নিজ নিজ ভুলত্রুটি আন্তরিকভাবে উপস্থাপন ও পর্যালোচনা করেন, যা ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হয়।
উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আঞ্চলিক যুগ্ন সমন্বয়কারী নূসরাত নওশীন বুশরা, বেরোবি জেলার জেলা সমন্বয়কারী হাসান আলী,যুগ্ম সমন্বয়কারী নাজমুস সাকিব & আল হুমাইরা জান্নাতি ঐশী, প্রচার সম্পাদক আশিকুর রহমান, কর্মশালা সম্পাদক শয়ন চন্দ্র সেন, সাইন্স ইউনিট, বিজনেস ইউনিট ও আর্টস ইউনিট এর কোঅরডিনেটরগণ সহ অন্যান্য ইয়ুথলিডারগণ।
সকলকে অসংখ্য ধন্যবাদ।








Post a Comment

0 Comments