Awareness Campaign on FoRB and Quiz Competition 2025 in Rangpur
স্থান: কারমাইকেল কলেজ, রংপুর
সহযোগিতায়: UKAID & THP
আয়োজনে: সেতুবন্ধন Youth Ending Hunger Rangpur-এর একটি সামাজিক উদ্যোগ।
৭ ডিসেম্বর রবিবার , কাকাশিস ও সেতুবন্ধন এর সহযোগিতায় ‘FoRB বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা ’ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কলেজের ৩৫ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেশনটিতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্প্রীতি, নেতৃত্ব বিকাশ, পরিচয়ভিত্তিক বিদ্বেষ, ঘৃণা, দ্বন্দ্ব এবং সম্প্রীতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। পরে তারা ৪ টি টিমে ভাগ হয়ে টিম ওয়ার্কের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
এছাড়া বর্তমান বিশ্বে সম্প্রীতির গুরুত্ব এবং সম্প্রীতির অভাবে কি কি সংঘাত সংগঠিত হয়। সে গুলো নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মতামতও সবার সাথে ভাগ করে নেয়। এবং এই সমস্যা গুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করে
উক্ত অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন:
১.মো হাবিবুল্লাহ রহমান রাহী, আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় যুগ্ম সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ
২.স্বর্নালী আফরোজ স্বর্না
৩.মো : রাকিবুল হাসান রাকিব
উক্ত ক্যাম্পেইন প্রোগ্রামের অর্গানাইজার হিসেবে ছিলেন :
• মোঃ আল আমিন (আদনান)
আরো উপস্থিত ছিলেন:
১.ফরহাদুজ্জামান ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন, রংপুর
২.সঞ্জয় রায়, সভাপতি কাকাশিস।
৩.ভেজা রানী বর্মন ,সাধারণ সম্পাদক কাকাশিস।
৪. মোঃ মেহতাহুল ইসলাম লাবিব, সমন্বয়কারী কারমাইকেল কলেজ ইউনিট।
৫. রায়হান মিলন, দপ্তর সম্পাদক, কারমাইকেল কলেজ ইউনিট।
কাকাশিসের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ FoRB সচেতনতা ক্যাম্পেইনকে ও কুইজ প্রতিযোগিতাে আরো প্রাণবন্ত করেছে। তারা সম্প্রীতি রক্ষায় নিজেদের এলাকায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। এবং একটি প্রজন্মকে পরিবর্তনের মাধ্যমে একটি সমাজকে পরিবর্তন করার অভিপ্রায় ব্যক্ত করেছে।











0 Comments
Share your thoughts