Awareness Campaign on FoRB and Drawing Competition 2025 in Rangpur
স্থান: সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
সহযোগিতায়: UKAID & THP
আয়োজনে: অগ্রগামী, Youth Ending Hunger Rangpur-এর একটি সামাজিক উদ্যোগ।
৩ ডিসেম্বর বুধবার, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরে অগ্রগামী এর সহযোগিতায় ‘FoRB বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কলেজের ২০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেশনটিতে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সম্প্রীতি, নেতৃত্ব বিকাশ, পরিচয়ভিত্তিক বিদ্বেষ, ঘৃণা, দ্বন্দ্ব এবং সম্প্রীতির প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়। পরে তারা চিত্রের মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করে।
এছাড়া বর্তমান বিশ্বে সম্প্রীতির গুরুত্ব নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মতামতও সবার সাথে ভাগ করে নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল:
• বিজয়ী: মালিহা মুনাওয়ারা মুমু
• দ্বিতীয় স্থান: মাইমুনা আক্তার এশা
• তৃতীয় স্থান: উম্মে তাবাসুম খুশি
ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন:
• মো : রাকিবুল হাসান রাকিব
উক্ত ক্যাম্পেইন প্রোগ্রামের অর্গানাইজার হিসেবে ছিলেন :
• আলিফ আর রহমান স্বপ্নীল
• লুবিঙ্গিনী রায় লুপা
• মেহজাবিন রুবাইয়াত
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
• মো. আজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বেগম রোকেয়া কলেজ
• মোছা. হাবিবা খানম, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান), সরকারি বেগম রোকেয়া কলেজ
শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ FoRB সচেতনতা ক্যাম্পেইনকে আরো প্রাণবন্ত করেছে। তারা সম্প্রীতি রক্ষায় নিজেদের এলাকায় কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।











0 Comments
Share your thoughts