বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর প্রত্যয়ী টিমের উদ্যোগে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতিকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রংপুর এর আয়োজনে লিডারশীপ ট্রেনিং প্রাপ্ত ১২৩৫ তম ব্যাচের প্রত্যয়ী টিমের একদল তরুণ-তরুণীদের উদ্যোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সনাতনী শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কিছু সংখ্যক নেত্যত্ববৃন্দের সাথে আজ ২০ই সেপ্টেম্বর, ২০২৪ (শুক্রবার) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
২৯-৩১ আগস্ট, ২০২৪ ইং তারিখে দি হাঙ্গার প্রজেক্ট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে এবং ইউকেএইড এর সহযোগিতায় রঙ্গপুর সাহিত্য পরিষদে ট্রেনিং প্রাপ্ত ১২৩৫ তম ব্যাচের প্রত্যয়ী টিম একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করে । উক্ত উদ্যোগের একমাত্র উদ্দেশ্য সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে তরুণ-তরুণীসহ সমাজের সকলকে সচেতন করা। তারই অংশ হিসেবে প্রত্যয়ী টিম এর উদ্যোগে আজ হিন্দু ধর্মালম্বীদের এবং ২৪ এর গণ অভ্যুথানের বন্ধুদের নিয়ে একটি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি আলোচনা সভার আয়োজন করে, যার মূল্য উদ্দেশ্য ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কাম্পাস এবং রংপুর এর সামাজিক এবং ধর্মীয় সম্প্রীতি ব্যাহত হয় এমন কোন কর্মকান্ডকে প্রতিহত করতে আমরা কি করতে পারি তথা সার্বিকভাবে আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কি করণীয় সে বিষয়ে আলোচনা।

















0 Comments
Share your thoughts