আজ ২৪ নভেম্বর, ২০২৩ রোজ শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়।উক্ত ফলোআপ মিটিংয়ে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী আরমান আরাফাত অনিক, জেলা সমন্বয়কারী সোহরাব হোসেন, যুগ্ম সমন্বয়কারী নুসরাত নওশীন বুশরা ও যুগ্ম সমন্বয়কারী হাসান শেখ, ইয়ুথ লিডার রাহী রহমান এবং এর পাশাপাশি প্রতিটি ইউনিট এর সকল সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারীগণ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার সমন্বয়কারী সোহরাব হোসেনের নেতৃত্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর সাংগঠনিক কার্যক্রম বেশ সক্রিয় হয় এবং তার নেতৃত্বে তিনটি ইউনিট পুনর্গঠন সম্পন্ন হয়। এর পাশাপাশি বেশ কিছু সফল ইভেন্ট সম্পন্ন করা হয়।
আজকের ফলোয়াপ মিটিং এর মধ্য দিয়ে অঞ্চলের সাংগঠনিক কাঠামোকে সক্রিয় রাখার লক্ষ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় ফোরাম সদস্য Arman Arafat Anik।
এখন পর্যন্ত সফলভাবে জেলার সকল কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সাবেক জেলা সমন্বয়কারী সোহরাব হোসের সহ জেলা ফোরামের সকল সদস্যকে অনেক অভিনন্দন ও কৃতজ্ঞতা। জেলার সকল সদস্যদের কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মাঝে পরবর্তী কমিটি ঘোষণা করা হবে। সে সময় পর্যন্ত জেলার সকল কার্যক্রমগুলো সাবেক যুগ্ম সমন্বয়কারী ও ফেসিলিটেটর নুসরাত নওশীন বুশরা, সোহরাব হোসেন এর সাথে সমন্বয় করে সকল সদস্যদের সহযোগিতায় পরিচালনা করবেন।
ফলোয়াপ মিটিং শেষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের পক্ষ থেকে সাবেক জেলা সমন্বয়কারী সোহরাব হোসেন এর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।





0 Comments
Share your thoughts