নারী পরিবেশ অলিম্পিয়াড - ২০২২

 ইয়ুথ এন্ডিং হাঙ্গার-রংপুর এর আয়োজনে আজ সকাল ৯.৩০ মিনিটে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে "নারী পরিবেশ অলিম্পিয়াড - ২০২২" এর কার্যক্রম শুরু হয়।

আমাদের কার্যক্রমসমূহের মাঝে ছিল-
অলিম্পিয়াড
√ মুক্ত আলোচনা
√ মুক্ত কুইজ প্রতিযোগিতা
√ অতিথিদের আলোচনা
√ সার্টিফিকেট প্রদান ও পুরষ্কার বিতরনী
√ বিজয়ীদের মাঝে গাছ বিতরণ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলাল (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর), কুন্তলা চৌধুরী (সহকারী অধ্যাপক, জেন্ডার এন্ড ডেভলপমেন্ট স্টাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর), সুব্রত কুমার প্রামাণিক (সহকারী অধ্যাপক, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), রাজেশ দে (আঞ্চলিক সমন্বয়কারী, দি হাঙ্গার প্রজেক্ট, রংপুর)। সেই সাথে উক্ত অলিম্পিয়াড এ যুক্ত ছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবেক আঞ্চলিক সমন্বয়কারী তারিফ উল ইসলাম তানিন ভাই, যুগ্ম আঞ্চলিক সমন্বয়কারী নাঈম ফেরদৌস ও বিভিন্ন ইউনিটের অন্যান্য ইয়ুথ লিডাররা।
নারী পরিবেশবাদ সম্পর্কে সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি এই অলিম্পিয়াড এর সার্থকতা এবং এই অলিম্পিয়াড এর মাধ্যমে সকলেই প্রতিশ্রুতি বদ্ধ হন যে তারা সকলেই পরিবেশ রক্ষায় একজন করে পরিবেশযোদ্ধা হিসেবে কাজ করবেন।
সেই সাথে আমরা আমাদের শ্রদ্ধেয় আজহারুল ইসলাম দুলাল স্যার এর কাছে প্রতিশ্রুতি পাই "দ্রুততম সময়ে সরকারি বেগম রোকেয়া কলেজ পলিথিন ও প্লাস্টিক মুক্ত একটি কলেজ হিসেবে ঘোষণা করা হবে।"
ধন্যবাদান্তে-
Arman Arafat Anik
আঞ্চলিক সমন্বয়কারী
ইয়ুথ এন্ডিং হাঙ্গার-রংপুর


























Post a Comment

0 Comments